ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনও সহিংসতা নেই।

সহিংসতার খবর ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে জিটিও।

অধ্যাপক ইউনূস অভিযোগ নাকচ করে বলেন, “বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর।” তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি বাস্তব নয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। সে সময় মানুষ তাকে দায়িত্ব দেওয়ায় বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি। তবে আন্দোলনকারীদের আত্মত্যাগ দেখে তিনি শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন।

সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মত প্রকাশ করেন।

ট্যাগস

আপডেট সময় ০১:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫