ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নির্বাচিত সরকার না থাকায় দেশে দায়বদ্ধতার অভাব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় হাসপাতাল থেকে ফেরা গণঅধিকার পরিষদের সভাপতি আহত নুরুল হক নুরকে দেখতে যান আমীর খসরু। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।’

নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান বিএনপি নেতা আমীর খসরু। তিনি বলেন, ‘জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নির্বাচিত সরকার না থাকায় দেশে দায়বদ্ধতার অভাব: আমীর খসরু

আপডেট সময় ০৪:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫