ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী মেয়ে সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৮ টার দিকে জেলা সদরের টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেতু (৩০) এবং শিশুর নাম আনিশা। তার স্বামীর নাম আওয়াল মোল্লা।

নিহতের স্বামীর ভগ্নিপতি মো. রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। কোলে থাকা শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, সকাল ৯ টার দিকে মা ও মেয়ে ইলেকট্রিক বার্ন হয়ে হাসপাতালে আসেন। হাসপাতাল আসার সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনেই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন ছিল।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকার রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫