ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ

ভারতে এবার এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত এক ব্যক্তির হাতেই ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, ভারতের রাজধানী দিল্লির মহিপালপুরে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির মহিপালপুরে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। মহিপালপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই নারী আরও অভিযোগ করেছেন, ধর্ষণের পর সাহায্যের জন্য হোটেলের লিফটে যাওয়ার সময় অপর এক ব্যক্তি তাঁকে যৌন হয়রানি করেন।

পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত কৈলাসকে গ্রেফতার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরো জানায়, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন ওই তরুণী। বন্ধুকে তার সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু উল্টে তাকে দিল্লি চলে আসতে বলেন।বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। অভিযোগ উঠেছে, মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বন্ধুকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠ‌েছে।

বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। অভিযোগকারিণী ব্রিটেনের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাই কমিশনের তরফে ওই ব্রিটিশ তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

এনডিটিভি বলছে, কৈলাস একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বলে জানা গেছে। ব্রিটিশ ওই নারী পুলিশকে জানিয়েছেন, কৈলাস ভালো করে ইংরেজি বলতে পারে না এবং এই কারণে তার সঙ্গে যোগাযোগ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করত অভিযুক্ত ওই যুবক।

এদিকে দিল্লিতে ব্রিটিশ নারীকে ধর্ষণের এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় সম্প্রতি ইসরায়েলি এক তরুণী পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ ও তাদের সঙ্গে থাকা এক পুরুষকে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় বিদেশি পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একইসঙ্গে আবারো প্রশ্নের মুখে পড়েছে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর প্রকাশ হয়েছে।

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি নারীকে গণধর্ষণের সেই ঘটনার পর গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন।অনেক বিদেশি পর্যটক বুকিং ক্যান্সেল করেছেন। অনেকে আবার তাদের পূর্ববর্তী ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ

আপডেট সময় ০২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫