ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বাসা থেকে চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় ওয়াং বু নামের ৩৭ বছর বয়সী এক চীনা নাগরিকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসার একটি রুমে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। জানা গেছে, ৬৩ নম্বর বাসার একটি রুমে সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াং বু। তাকে হত্যার পর তার সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

তিনি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগস

উত্তরায় বাসা থেকে চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫