ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

গোল উৎসব করে কোপা দেল রে’র কোয়ার্টারে বার্সা

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 139

সুপার কাপের ফাইনালে নজরকাড়া পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোল দিয়েছিল বার্সেলোনা। বুধবার রাতে আবারও পাঁচ গোলের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কোপা ডেল রে’র শেষ ষোলোয় রিয়াল বেটিসকে বড় ব্যবধানে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা।

ম্যাচের ৩ মিনিটে গাভির গোলে শুরু হয় বার্সেলোনার গোলে উৎসব। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার কুন্ডে।

৫৮ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৬৭ মিনিটে ফারান তোরেস স্কোরশিটে নাম তুললে চতুর্থ গোল পায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের ৭৫ মিনিটে পঞ্চম গোল পায় বার্সা। এবার গোলদাতা ইয়ামাল। ৮৭ মিনিটে ভিক্টোর রোক বেটিসের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি পান।টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করা বার্সেলোনার পরবর্তী ম্যাচ শনিবার দিবাগত রাত ২টায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ গেটাফে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোল উৎসব করে কোপা দেল রে’র কোয়ার্টারে বার্সা

আপডেট সময় ১২:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫