ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আরব আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাকিস্তানি এক পাইলটসহ দুইজন নিহত হয়েছেন।গত রবিবার (২৯ ডিসেম্বর) সৈকতে অবতরণের সময় সমুদ্রে বিধ্বস্ত হয় বিমানটি।

মঙ্গলবার গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই পাকিস্তানি পাইলট হলেন ২৬ বছর বয়সী ফ্রিয়াঞ্জা পারভীন। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলেন ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ। তার বয়সও ২৬ বছর।খালিজ টাইমস জানায়, উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে কভ রোটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

ঘুরে ঘুরে আবর আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল।বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। পর্যটকদের জন্য ব্যবহার করা এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আমিরাতের দূতাবাস জানিয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) নিহত ওই পাইলটের মৃতদেহ পাকিস্তানে পাঠানো হয়েছে।গত কয়েকদিন ধরে বিশ্বের নানান প্রান্তে বিমান দুর্ঘটনা ঘটছে। যার শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর, আজারবাইজানের একটি বিমান রাশিয়ায় বিধ্বস্ত হওয়ার মাধ্যমে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আরব আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪