ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

চীন,কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় পণ্যের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব।

তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে। আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে আসছে কিন্তু আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না।’ট্রাম্প বলেন, ‘পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ। যদি আমাদের ওপর ভারত শতভাগ শুল্ক আরোপ করে তবে আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব?তারা আমাদের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করে।

ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তাহলে আমরাও তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব।’প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই একের পর একের দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৫:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪