ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  ভোজ্য তেলের দাম বৃদ্ধি 

নওগাঁর বরেন্দ্র ভুমিতে এবার সরিষা আবাদে ঝুঁকেছে চাষীরা

হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের হলুদ রাজ্য। এ যেন এক হলদে রাজ্যের অপরূপ সৌন্দর্য। দেখেই মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি।ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা আবাদে নেমেছে চাষীরা।জেলায় এবার ৬৫ হাজার হেক্টর জমিতে চাষ করা সরিষা থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ফলণ আশা করছে কৃষি বিভাগ ।

দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের গালিচায় মোড়ানো সরিষা ফসলের মাঠে ফুলের ম ম গন্ধে সুবাস ছড়াচ্ছে মাঠের পর মাঠ ।

আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করে চাষীরা।খরচ কম লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষা কে অগ্রাধিকার দিচ্ছে বরেন্দ্র জনপদের চাষীরা।তাই এবার বাড়তি লাভের আশায় বাড়িয়েছেন চাষের পরিধি । নওগাঁর মান্দা উপজেলার কয়েক জন কৃষক জানান এবার বাড়তি জমিতে সরিষার আবাদ করেছেন । বাজারে তেলের দাম বেশি তাই ভালো দাম পাবেন আশা তাদের ।

জেলার মান্দা, আত্রাই, পত্নীতলা, নওগাঁ সদরের হাসাইগাড়ী বিল এলাকায়  বিস্তীর্ন এলাকা জুড়ে নান্দনিক শোভা শোভা ছড়াচ্ছে এই সরিষার ক্ষেত । কৃষকরা বলছেন যখন সরিষা ক্ষেত থেকে তোলা হয় তখন সটিক দাম পাওয়া যায়না ।

এক সাথে ফোটা সরিষার ফুল গুলো রোদের ঝলমল আলোয় প্রকৃতির অনাবিল সৌন্দর্য  ফুটে উঠেছে ।সেই সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা ফটো ফ্রেমে আটকাচ্ছেন নিজেকে ।

ভোজ্য তেলের চাহিদা পুরণে  সরিষা চাষে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও আধুনিক দিক নিদের্শনা দিচ্ছে কৃষি বিভাগ । নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক  মো: আবুল কালাম আযাদ বলছেন আমরা সরিষা চাষীদের পাশে থেকে ভালো ফলণ ঘরে তোলার চেষ্টা করছি ।  

জেলার ১১ উপজেলায় অক্টোবরের প্রথম সপ্তাহে রোপন করা হয় সরিষা বীজ। বিনা- ৫ বারি- ৭ সহ উন্নত জাতের ৬ প্রকার সরিষার আবাদ করা হয় বরেন্দ্র এলাকায় ।জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে এসব সরিষা ক্ষেত থেকে ঘরে তোলেন চাষীরা ।  এম আর রকি সময় সংবাদ নওগাঁ

ট্যাগস

আপডেট সময় ০৭:৫৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481