ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক

ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে তাকে আটক করে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সেনা পোশাকে সার্কিট হাউজ রোড এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। এসময় ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট ট্রাউজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে, আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ট্যাগস

ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক

আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে তাকে আটক করে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সেনা পোশাকে সার্কিট হাউজ রোড এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। এসময় ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট ট্রাউজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে, আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481