ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার তারা আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায়।টসে জিতে আয়ারল্যান্ড ব্যাট করে ১৯৩ রান তুলে। বাংলাদেশ দল ৫ উইকেটে সেই রান যখন টপকে গেল তখনো ম্যাচের ৩৮ বল বাকি।

ওপেনার ফারজানা হক ৮৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। দারুণ ফর্মে থাকা শারমিন সুপ্তা দ্বিতীয় ম্যাচেও রান পেলেন। করেন ৬৩ বলে ৪৩ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান। জ্যোতি এই রান করেন মাত্র ৩৯ বলে। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন শেষের দিকের ব্যাটিংয়ে ম্যাচের ফিনিসিং টানেন। স্বর্ণা আক্তার ২৯ বলে অপরাজিত ২৯ রান করে দলকে ৫ উইকেটের জয় দেন। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৪৫ রান। দ্বিতীয় ম্যাচ জিতলো ৫ উইকেটে। এই ব্যবধানই জানান দিচ্ছে দুই ম্যাচে আয়ারল্যান্ড নারী দল তেমন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমান করতে পারেনি।সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে হবে ২ ডিসেম্বর।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৫:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪