ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু রেলসেতুতে চললো প্রথম পরীক্ষামূলক ট্রেন

দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।

বঙ্গবন্ধুর রেল সেতু প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ নাইমুল হক জানান, একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে সকাল ১১টার দিকে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি আবার পূর্বপাড়ে ফিরে আসে।এদিন সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও তিন বগি নিয়ে পূর্ব প্রান্তে আসে। সেতুর উপর ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও সেতুর দুই পাড়ের রেললাইনে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে।প্রকৌশলী শেখ নাইমুল হক আরও জানান, সেতুটির কাজ প্রায় পুরোপুরি শেষ হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হবে ২০২৫ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে।এর আগে ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এ ব্যয় বেড়ে হয় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।এ প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিলো জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়।এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

ট্যাগস

বঙ্গবন্ধু রেলসেতুতে চললো প্রথম পরীক্ষামূলক ট্রেন

আপডেট সময় ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481