ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সিরিজ নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নাজমুল।বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কৌশলগত কারণে এগুলো আসলে বাইরে আসা উচিত না।হ্যাঁ, শান্ত আজ খেলতে পারছে না।’

কুঁচকির চোটটা দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছিলেন নাজমুল। ব্যাটিংয়ে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর ফিল্ডিংয়ের সময় এই চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর তিনি মাঠের বাইরে চলে যান।গতকাল এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেষ ওয়ানডেতে নাজমুলকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের চোটে সপ্তাহখানেক মাঠের বাইরে থাকা লাগে। তবে নাজমুলের চোটের মাত্রা বিবেচনায় সময়টা আরও বাড়তে পারে। নাজমুলের অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।সেক্ষেত্রে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে নাজমুলকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরিজ নির্ধারণী ম্যাচে নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

আপডেট সময় ০১:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪