ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

অস্ট্রেলিয়াকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান জয়

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এবার সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ ম্যাচে অসিদের মাত্র ১৪০ রানে গুটিয়ে দিয়েছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফরা। অস্ট্রেলিয়ার ঘরের মাঠ থেকে সিরিজের ট্রফি নিয়ে আসতে পাকিস্তানকে করতে হবে ১৪১ রান।

পার্থ ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার বিশ্রামে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। নতুন অধিনায়ক জস ইংলিসের নেতৃত্বে দলে আসেন কোপার কনোলি ( ৭ রানে রিটায়ার্ড হার্ট হন), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, স্পেন্সার জনসন ও ল্যান্স মরিস।টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের চার পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ দুর্দান্ত বোলিংয়ে ৮৮ রানে ৬ উইকেট হারায় অসিরা।

ওপেনার ম্যাথিউ শটের ২২ আর তিনে নামা অ্যারন হার্ডির ১২ রান ছাড়া বাকিদের টপঅর্ডারদের বাকিরা ২ অংকে ছুঁতে পারেনি।অষ্টম উইকেটে অ্যাডাম জাম্পাকে সঙ্গে ৩০ রানের জুটি করে অস্ট্রেলিয়ার স্কোর ১০০ পার করেন শন অ্যাবট। ২২ বলে ১৩ রান করে জাম্পা আউট হন নাসিমের বলে।নবম উইকেটে স্পেন্সার জনসনকে নিয়ে ২২ রানের জুটি করে অস্ট্রেলিয়ার প্রাথমিক মান বাঁচান অ্যাবট। ৪১ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ডানহাতি অসি ব্যাটার। স্পেন্সার আউট হন ১২ রানে।পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ২ উইকেট নেন হারিস রউফ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়াকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান জয়

আপডেট সময় ০৪:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪