ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

৫ গোলের বড় জয় বার্সেলোনার

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 130

বার্সেলোনার বিপক্ষে খেলার আগে এক হালি বা তার কমবেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই যেন নামতে হচ্ছে প্রতিপক্ষ দলকে। সব ধরনের প্রতিযোগিতায় গেল ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার। ৩ ও ৪ গোল করে করেছে দুইবার। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা।সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার পয়েন্ট এখন ৪ ম্যাচে ৯।অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার।২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি।

৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলছে বার্সা। স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও লেওয়ানডস্কি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ গোলের বড় জয় বার্সেলোনার

আপডেট সময় ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪