ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে। সমপ্রতি তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

খামেনি বলেন, ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।খামেনি আরও বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংগত পদক্ষেপ। যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

আপডেট সময় ০১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪