ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুই দিনের সফরে রাশিয়া গেলেন নরেন্দ্র মোদী

দুই দিনের সফরে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজানে তাকে স্বাগত জানানো হয়। ব্রিকস-এর ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে। মঙ্গলবার থেকেই এই সম্মেলন শুরু হচ্ছে। তাতেই যোগ দিতে গিয়েছেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক বিবৃতিতে মোদী জানান, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা বড় মঞ্চ এই সম্মেলন। পারস্পরিক কূটনৈতিক, অর্থনৈতিক ও বিশ্ব পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এ ছাড়াও পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি, এমন একটি আবহে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।

রাশিয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে মোদীর। ব্রিকস বৈঠকের পাশাপাশি, রাশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।এ বছরে দ্বিতীয় বার রাশিয়া সফরে গেলেন মোদী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। সেই সময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও ওঠে।যুদ্ধ থামিয়ে যাতে শান্তিপূর্ণ আবহ ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তারপর অগস্টে ইউক্রেন সফরে যান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুই দিনের সফরে রাশিয়া গেলেন নরেন্দ্র মোদী

আপডেট সময় ০৪:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪