ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আর্জেন্টিনা দলের অনুশীলনে ফিরেছেন মেসি

আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সুখবর! জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফোর্ট লডারডেলে মেসির ক্লাব ইন্টার মায়ামির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে অনুশীলন করছেন আর্জেন্টাইন ফুটবলাররা। মায়ামিতে সতীর্থদের সঙ্গে সেখানে নিজেকে প্রস্তুত করছেন মেসিও। কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলের বাইরে মেসি।

চোটের জন্য চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলা হয়নি তাঁর। চোট কাটিয়ে ফিরে ক্লাব ফুটবলে অবশ্য আগেই ফিরেছেন খুদে জাদুকর। গত ১৪ সেপ্টেম্বর থেকে খেলেছেন ইন্টার মায়ামির সব ম্যাচ। দারুণ ছন্দেও আছেন ‘এলএমটেন’।মায়ামি থেকেই মেসিরা উড়াল দেবেন ভেনিজুয়েলায়। আগামী শুক্রবার দেশটির বিপক্ষে খেলে লিওনেল স্কালোনির শিষ্যরা ফিরে যাবেন আর্জেন্টিনায়। ১৬ অক্টোবর দেশে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা দলের অনুশীলনে ফিরেছেন মেসি

আপডেট সময় ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪