ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যাচাই করে মামলা নেওয়ার আহ্বান; ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত কোন মামলা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। ফখরুল বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে অর্থ ব্যয়ের কথা ছিল তা বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।মির্জা ফখরুল বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন, বিএনপি অপকর্ম করে না। কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছে, সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৫৬-৫৭ জন নেতাকর্মী, যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যাচাই করে মামলা নেওয়ার আহ্বান; ফখরুলের

আপডেট সময় ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪