ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পাকিস্তানকে হারিয়ে এক লাফে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে।

রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের রোববার ১০ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের প্রথম জয়। প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেটে জেতে দলটি।গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুম শুরু করে বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড (১টি) ও শ্রীলঙ্কার (২টি) বিপক্ষে হেরে নেমে যায় নয় নম্বরে।সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৫ ম্যাচের মধ্যে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ২৪। সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পাঁচে শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের পরে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তালিকার সাতে আছে দক্ষিণ আফ্রিকা। আট ও নয়ে আছে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে এক লাফে ছয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪