ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত
চট্রগ্রামের পটিয়ায়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মা-ছেলেসহ নিহত ৪

পটিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-শিশুসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় চট্টগ্রাম-কালুরঘাট সড়কের চরকানাই মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এক নারী, দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার, একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার ও তার ছেলে ফাহিম এবং বোয়ালখালী উপজেলার আহল্লা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক মোহাম্মদ আনোয়ার।

স্থানীয়রা জানান, পটিয়া থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বোয়ালখালী থেকে যাওয়ার পথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। দুজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং আমি দুজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আনার পথে আনোয়ার মারা যায় এবং মো. ইসহাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিল। এর মধ্যে চারজন মারা গেছেন। পটিয়া মেডিকেলে দুজনের লাশ আনা হলেও বাকি দুজনের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। আহত আর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে মা-ছেলের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে গাড়ি দুটি আটক রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্রগ্রামের পটিয়ায়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মা-ছেলেসহ নিহত ৪

আপডেট সময় ১২:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪