গ্রামের মানুষের জমি জাল দলিল করে দখলের প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন করেছে ভুক্তভুগী এলাকা বাসী ।
নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর এলাকার কয়েকশো মানুষ বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে জমায়েত হয়ে এ মানব বন্ধন করে ।
এ সময় অভিযোগ করা হয় এলাকার প্রভাবশালী মোবারক হোসেন ভুলু গ্রামের একাধিক মানুষের জমি জাল দলিল করে দখলে নিয়েছে ।একাধিক ব্যাক্তির মাঠের জমি দখল নিতে তিনি গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী।
নীরিহ গ্রামবাসী এসব কাজে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে মোবারক বাহিনী।বক্তারা অভিযোগ করেন মানব পাচারকারী হিসাবে পরিচিত মোবারক হোসেন এলাকায় নতুন করে ভুমি সন্ত্রাসী হিসাবে আভির্ভুত হয়েছেন।নীরিহ গ্রামবাসী প্রশাসনের সহায়তা চেয়েছেন।মানব বন্ধনে বক্তব্য রাখেন আব্দুল জলিল মন্ডল, রফি উদ্দিন, নিলুফা বানু, আকবর আলী, রমজান আলী প্রমুখ । তবে এ ব্যাপারে অভিযুক্ত মোবারক হোসেনের সাথে কথা বলা হলে তিনি জমি দখলের অভিযোগ সটিক নয় দাবী করেন ।
ভিডিও দেখতে ক্লিক করুন https://fb.watch/q3gAC6edY1/
স্টাফ রিপোর্টার নওগাঁ: 












