নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ১১ কাউন্সিলর ।
নওগাঁ জেলা প্রশাসকের কাছে লিখিত এ অভিযোগে কাউন্সিলররা দাবী করেন মেয়র নজমুল হক সনি তার একক সিদ্ধান্তে সব কাজ করে থাকেন । প্রকল্প গ্রহনের ক্ষেত্রে কাউন্সিলরদের মতামত না নেওয়ায় পৌর সভার উন্নয়ন বাঁধা গ্রস্থ হচ্ছে ।
এ ছাড়া মেয়র ক্ষমতার অপব্যবহার করে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়োগ করে অর্থ লোপাট করার অভিযোগ তোলা হয় । এসব ব্যাপারে শ্রমিক জাকের আলী মেয়রের বিরুদ্ধে কথা বলায় গত ১১ জুলাই তাকে মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয় । এর আগেও মেয়রের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর । সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে একটি অভিযোগ দাখিল করেন ০২/১১/২০২১ সালে । বিষয় টি তদন্ত করছে স্থানীয় সরকার মন্ত্রনালয় ।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শরিফুল ইসলাম জানান, মেয়র যে সব কাজ করেন তা আমরা জানতে পারিনা । তিনি তার খেয়াল খুশিতে করেন সব কাজ । ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বলেন, মেয়র সব সময় তার এক সিদ্ধান্ত নিয়ে থাকেন । জনগনের কাছে প্রশ্ন বিদ্ধ হচ্ছি উন্নয়ন করতে না পারায় । এ অবস্থায় ১২ টি ওয়ার্ডের কাউন্সিলরা রেজুলেশন করে মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনে । ১২ জনের মধ্যে একজন ওয়ার্ড সদস্য সম্প্রতি মারা যায় ।
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা জানান অভিযোগ আমলে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে । তদন্তে সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি নিয়ে পৌর মেয়র নজমুল হক সনির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের অনায্য দাবী পুরণ না করায় তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করছে । এ ছাড়া তিনি বিএনপি করেন তাই রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে এমন জোট বদ্ধ হয়েছে বলেও তিনি দাবী করেন ।
স্টাফ রিপোর্টার নওগাঁ: 












