ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

২৭ বছর পর কিউইদের মুখোমুখি ডাচরা

  • ক্রীড় ডেক্স
  • আপডেট সময় ০১:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • 1078

ওয়নডে বিশ্বকাপের ( ২০২৩ ) দ্বিতীয় ম্যাচে ২৭ বছর পর  মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।

আজ দুপুর আড়াইটায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে । বিশ্বকাপে বিপরীতমুখী শুরু উভয়দলের। নিউজিল্যান্ড যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জানান দিয়েছে নিজেদের উপস্থিতি, জয় তুলে নিয়েছে ৯ উইকেটে; ডাচরা সেখানে একটু পিছিয়ে। হার দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ মিশন। পাকিস্তানের কাছে হেরেছে ৮১ রানে।

আজ টানা দ্বিতীয় জয় তুলে নিউজিল্যান্ড চাইবে সেমিফাইনালের দৌঁড়ে এগিয়ে যেতে। বিপরীতে নেদারল্যান্ডসের চাওয়া বিশ্বকাপে প্রথম জয়। ম্যাচ শেষেই দেখা যাবে, কাদের চাওয়া পূরণ হয়। তবে পরিসংখ্যান আর শক্তিমত্তার বিচারে কিউইরা যে এগিয়ে তা বলাই যায়। নিউজিল্যান্ড এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে ৪টি ওয়ানডে। যেখানে চারটিতেই জিতেছে তারা, নেই কোনো হার। বিশ্বকাপেও একবার দেখা হয়েছিল তাদের।

সর্বশেষ ১৯৯৬ সালে বারোদায় চতুর্থ ম্যাচে খেলতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ঐ ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলো নিউজিল্যান্ড। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করতে হারের লজ্জা পায় নেদারল্যান্ডস।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

২৭ বছর পর কিউইদের মুখোমুখি ডাচরা

আপডেট সময় ০১:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩