ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

লিটনের ডেঙ্গু ধরা পড়েনি, কমেছে জ্বর

এশিয়া কাপ শুরুর ঠিক আগমুহূর্তে দুঃসংবাদ। টিম বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি লিটন দাস। দল দেশ ছাড়ার আগে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা যায়। জ্বর চলে আসায় ফ্লাইট মিস করেন টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটার।

লিটনকে ছাড়াই তাই শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লিটনের সর্বশেষ অবস্থা কি? তিনি কি এশিয়া কাপে যেতে পারবেন? এখনও কোনোকিছুই নিশ্চিত নয়।

তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে আজ জানিয়েছেন, যেহেতু এখন চারদিকে ডেঙ্গুর প্রকোপ, তাই লিটনকে ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। স্বস্তির খবর হলো, তার ডেঙ্গু ধরা পড়েনি। জ্বরও অনেকটা কমেছে, তবে এখনও আছে। কবে নাগাদ সুস্থ হবেন বলা যাচ্ছে না।

লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন, তবে তার বিকল্প হবে কে? বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লিটন না যেতে পারলে সাইফ হাসানের দলে অন্তর্ভূক্তির সম্ভাবনা জোরালো।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিটনের ডেঙ্গু ধরা পড়েনি, কমেছে জ্বর

আপডেট সময় ১০:১৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩