ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে; শানায়া

বলিউডের নবাগতা নায়িকা শানায়া কাপুরকে ঘিরে মানুষের আগ্রহের যেন শেষ নেই। সঞ্জয় কাপুরকন্যার বলিউড অভিষেক নিয়েও নানা খবর প্রচারিত হয়েছিল। করণ জোহর তাঁকে বলিউডে নিয়ে আসতে চলেছেন, প্রথম খবরটা এমন ছিল।

তবে সর্বশেষ খবর, দক্ষিণের অভিনেতা ও প্রযোজক মোহনলালের বৃষভ ছবির মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে চলেছেন শানায়া।

এই পিরিয়ড ছবিটি পরিচালনা করবেন নন্দ কিশোর। অতীত আর বর্তমানের মেলবন্ধন নিয়েই এ ছবি। আর শানায়া এ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিতে তিনিই অতীত আর বর্তমানের মধ্যে মেলবন্ধন ঘটাবেন।

জানা গেছে, বৃষভ-এর কাহিনি বোনা হয়েছে বাবা আর ছেলের সম্পর্ক ঘিরে। ছবিটি তেলেগু আর মালয়ালম ভাষায় শুট করা হবে। ভারত জুড়ে মুক্তি পাবে।

শানায়া নিজের ফিল্মি ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী। এ দুনিয়ায় নিজেকে দাপুটে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে শানায়া বলেছেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করার জন্য এখন থেকেই আমি পরিশ্রম করা শুরু করে দিয়েছি। ছবির আদ্যোপান্ত বোঝার জন্য সহপরিচালক হিসেবে কাজ করছি।’

ঘুরে বেড়ানো তাঁর শখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেড়াতে যেতে আমি দারুণ ভালোবাসি। নতুন নতুন স্থান, সেখানকার সংস্কৃতি, খাওয়াদাওয়া, প্রথা, রীতিনীতিসহ আরও নানা কিছু অন্বেষণ আমার নেশা।

আমি বিশেষ করে পছন্দ করি স্থানীয় খাবার। আমি মনে করি, ভ্রমণ মানুষকে তাঁর স্বাচ্ছন্দ্যের দুনিয়া থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করে। আর নতুন কিছু শিখতেও সাহায্য করে। ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভ্রমণই আমাকে অভিনেত্রী হিসেবে ক্রমে ঋদ্ধ করে তুলছে।’

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

‘ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে; শানায়া

আপডেট সময় ০৭:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

বলিউডের নবাগতা নায়িকা শানায়া কাপুরকে ঘিরে মানুষের আগ্রহের যেন শেষ নেই। সঞ্জয় কাপুরকন্যার বলিউড অভিষেক নিয়েও নানা খবর প্রচারিত হয়েছিল। করণ জোহর তাঁকে বলিউডে নিয়ে আসতে চলেছেন, প্রথম খবরটা এমন ছিল।

তবে সর্বশেষ খবর, দক্ষিণের অভিনেতা ও প্রযোজক মোহনলালের বৃষভ ছবির মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে চলেছেন শানায়া।

View this post on Instagram

A post shared by Shanaya Kapoor🤍 (@shanayakapoor02)