ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কপিল শর্মার শো সম্পর্কে যা বললেন ”মোদি”

সামনেই মুক্তি পেতে চলেছে ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন সিনেমা ‘জিগাতো’। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

সিনেমার প্রচারে নেমেই এক সাক্ষাৎকারে কপিল দিয়েছেন বিস্ময়কর তথ্য। জানিয়েছেন তিনি একবার তার কমেডি শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর সেই আমন্ত্রণের জবাবে মোদিও করেছিলেন ব্যাপক রসিকতা।

কপিল বলেন, ‘‘আমি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে নিমন্ত্রণ জানাই। তখন জবাবে উনি বলেন, ‌‘আমার বিরোধীরা এমনিতেই কম রসিকতা করছে না, তোমার অনুষ্ঠানে না হয় অন্য কখনও যাব।’’’

নন্দিতা দাস পরিচালিত সিনেমা ‘জিগাতো’তে সাহানা গোস্বামীর বিপরীতে দেখা যাবে কপিলকে। ছবিটি ইতোমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ভারতে মুক্তি পাবে আগামী ১৭ মার্চ।

এর আগে অবশ্য কপিল শর্মা এক বার নরেন্দ্র মোদিকে টুইটে মদ্যপ অবস্থায় নানা কটু কথা শুনিয়েছিলেন। মোদিকে ট্যাগ করে কপিল লিখেছিলেন, ‘আমি গত ৫ বছর ধরে ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি। শুধু কি তাই? তার পরেও আমার অফিস তৈরি করতে আমাকে নাকি মুম্বাই পৌরসভাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার ভাল দিনের নমুনা?’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কপিল শর্মার শো সম্পর্কে যা বললেন ”মোদি”

আপডেট সময় ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩