ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পেঁপে চাষে মাসে দুই লাখ টাকা আয়

স্টাফ রিপোর্টার:দিনাজপুরে পেঁপে চাষে সফল হয়েছেন রুবেল হোসেন নামে এক কৃষক। উপজেলার মাহামুদপুর ইউনিয়নের টুপির হাট বাজারের এই কৃষক সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। রুবেলের বাগানে প্রায় সব গাছে ধরেছে পেঁপে

প্রত্যেকটি পেঁপের ওজন গড়ে ৫-১০ কেজি। পেঁপে রোপণের প্রায় ৪৫ দিন পর গোড়া থেকে ফল ধরতে শুরু করে। সেই পেঁপে বিক্রি করে বর্তমানে মাসে রুবেল আয় হচ্ছে ২-৩ লাখ টাকা।রুবেল সুইট লেডি জাতের পেঁপে চাষ করে নিজ গ্রামসহ পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। এমন ফলন ফলিয়ে যে কেউ এক বিঘা জমিতে পেঁপে চাষ করে খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন তিনি। রুবেল হোসেন নিজ এলাকায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি ফার্ম নামে একটি প্রজেক্ট, সেখানে কাজ করে অনেকেরই কর্মসংস্থান হয়েছে।

রুবেল হোসেন উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়াতায়  ঢাকার ধামরাই উপজেলা থেকে সুইট লেডি জাতের পেঁপের চারা এনে নিজ এলাকায় চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আবার তিনি নিজেই নিজের ইউটিউবে পেঁপে চাষের সফলতার একটি ভিডিও প্রকাশ করেন।ভিডিও দেখে অনেকেই পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রুবেল হোসেনের পেঁপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। পাশাপাশি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পেঁপে চাষে মাসে দুই লাখ টাকা আয়

আপডেট সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২