ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

আন্তর্জাতিক ডেক্স : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আঘাত হেনেছে মাঝারি মাত্রা ভূমিকম্প। সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৬ মিনিট) দেশটির ডেনপাসার এলাকায় আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ডেনপাসার থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কারণে দ্বীপের কুতা এলাকার মানুষজনকে দৌড়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি যথেষ্ট তীব্র এবং প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

ভূমিকম্পের পর ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) টুইটে বালি দ্বীপের একটি ভবনে ফাটলের ছবি দেখা গেছে।

ভূমিকম্পের পর একাধিক আফটারশক আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ডেনপাসার খুবই ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। এর ৩০০ কিলোমিটারের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ১৯১৭ সালের ২০ জানুয়ারি। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ১ হাজার ৩০০ জন। এছাড়া ১৯৭৬ সালের ১৪ জুলাই একই মাত্রার ভূমিকম্পে ৫৬৩ জন এবং ২০১৮ সালের ৫ আগস্ট ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আরও ৫৬০ জন মারা যান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

আপডেট সময় ০৪:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২