ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালদহে দুই পক্ষের বোমাবাজি-গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেক্স :ভারতের পশ্চিমবঙ্গের মালদহে দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি বিনিময়ে দুজনের মৃত্যু হয়েছে। মালদহের মানিকচকে রোববার (১৮ জুলাই) ভোররাত থেকে এ ঘটনা শুরু হয়।

এতে জখম হয়েছেন আরও অন্তত চার জন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে বলছে-তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘিরে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে গন্ডগোল বলে স্থানীয় সূত্রে অভিযোগ।

`অভিযোগ, ক্ষমতাবলে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান। এজন্য সভাপতির লোকেরা কাজ পাচ্ছিলেন না। শনিবার রাতে ফোনে একে অন্যকে হুমকি দেন। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ। জানা গেছে গত ২৮ মে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মালদহে দুই পক্ষের বোমাবাজি-গুলিতে নিহত ২

আপডেট সময় ১০:৪১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২