ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে শনাক্তে শীর্ষে উ. কোরিয়া, মৃত্যুতে জার্মানি

আর্ন্তজাতিক ডেক্স:বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি আর সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে উত্তর কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় উপরের সারিতে আছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ছয়শোরও বেশি। এতে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে ৬৩ লাখ ১৩ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে।

একদিনে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৩৩ হাজার ৬৯ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় দুই লাখ। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫৩ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ১০৯ জনে।বুধবার (১ জুন) বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে দৈনিক সর্বোচ্চ ৩৩২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৪৮০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে ১ লাখ ৩৯ হাজার ৪০১ জনে এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৭৭৪ জনে।দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা উত্তর কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৩০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে হয়েছে ৩৬ লাখ ৪৫ হাজার ৬২০ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু না হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৭০ জনেই রয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১১১ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৩১৪ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৫৮৩ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৮ জনের মৃত্যু এবং নতুন সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৩৬৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ১১৭ জনের।গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৩৫ হাজার ১৪২ জন এবং মারা গেছেন ৭৬ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ২৫৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এসময়ে দক্ষিণ আফ্রিকায় নতুন শনাক্ত ২ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে শনাক্ত ২৪ হাজার ২৬৭ জন এবং মারা গেছেন ৬৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ২১ হাজার ৪১০ জন শনাক্ত এবং ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন মারা গেছেন। এসময়ে জাপানে নতুন শনাক্ত ১৮ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ২৪ জন।স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৮ জন এবং নতুন সংক্রমিত ৮ হাজার ৪৯৮ জন। এসময়ে যুক্তরাজ্যে নতুন শনাক্ত ৬ হাজার ৬৩ জন এবং ১১০ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

একদিনে শনাক্তে শীর্ষে উ. কোরিয়া, মৃত্যুতে জার্মানি

আপডেট সময় ০৫:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২