আন্তর্জাতিক ডেক্স : কট্টর ইসলামিক সংগঠন তালেবান শাসিত রাষ্ট্র আফগানিস্তানে আজ রবিবার (১ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শনিবার (৩০ এপ্রিল) দেশটির বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তালেবান সরকার সিদ্ধান্তটি গ্রহণ করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানা যায়, আফগান ভূখণ্ডের কান্দাহার, গজনি, ফারাহ, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রবিবার দেশব্যাপী ঈদ উদযাপনের কথা ঘোষণা দিয়ে আফগান জনগণকে অভিনন্দিত করেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবসহ অঞ্চলটির কোনো অঞ্চল থেকে এখন পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে সেই অঞ্চলে আগামী সোমবার ঈদ উদযাপিত হবে।
সূত্র : এমএম নিউজ
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















