আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ব্রায়ান ডিজ বলেছেন, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে অংশীদারিত্বের বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের এ কথা জানান। খবর বিবিসির।
তিনি বলেন, ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হলো, রাশিয়ার সঙ্গে আরও সুস্পষ্ট কৌশলগত ঘনিষ্ঠ হওয়ার ফলাফল হবে ব্যাপক ও দীর্ঘমেয়াদি।
মার্কিন প্রেসিডেন্টের এই শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে অবশ্যই এমন কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে আমরা চীন ও ভারতের সিদ্ধান্তে হতাশ হয়েছি।
ভারত রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটিকে আমেরিকা এশিয়ায় চীনের পাল্টা শক্তি হিসেবে দেখছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রাশিয়ান অস্ত্রের বৃহত্তম আমদানিকারক ভারত।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















