ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলার ১০ দিন

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী

শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনো।

রাশিয়ার সেনাদের ক্রমাগত গোলাবর্ষণে ইউক্রেনের বিভিন্ন শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক লোকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া।

কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলোতেও চলছে তীব্র লড়াই। এ ছাড়া দেশটির উত্তর ও পূর্ব দিক থেকেও আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা।

এরই মধ্যে রুশ সেনারা খেরসন শহর নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও চলছে হামলা-পাল্টা হামলা। বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে। এতে বেসামরিক লোক হতাহতের দাবি করছে ইউক্রেন।

দক্ষিণ-পূর্বের বন্দর নগরী মারিওপোল দখল করেছে রুশ সেনারা। শহরটি অবরুদ্ধ করে রেখেছে তারা। যদিও শহরটিতে মানবিক সাহায্যে করিডর তৈরির অনুরোধ জানিয়েছেন সেখানকার মেয়র।

রুশ সেনারা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউক্রেনে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়েছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

ট্যাগস

ইউক্রেনে রাশিয়ার হামলার ১০ দিন

আপডেট সময় ১২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২