আন্তর্জাতিক ডেক্স : কংগ্রেসে স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) রাতে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে তিনি বলেন, বিনা প্ররোচনায় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন পুতিন।
এসময় ওয়াশিংটনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে অভিবাদন জানান জো বাইডেন। কংগ্রেসে উপস্থিত সদস্যরাও দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে।
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে এই কূটনীতিক যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে দক্ষতার সঙ্গে যোগাযোগ রাখেন। জো বাইডেন ভাষণের এক ফাঁকে সবাইকে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানানোর আহ্বান জানান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















