ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া সমর্থিতদের গোলায় ইউক্রেনের দুই সেনা নিহত ও আহত ৪

আন্তর্জাতিক ডেক্স : পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার এই ঘটনা ঘটে। এছাড়া এ সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়। এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা ৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬৬ বার।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে সীমানা বিভাজনকারী রেখার সম্মুখ বরাবর থাকা ৩০টির বেশি বসতিতে গোলা বর্ষণ করেছে। দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমনের লক্ষ্যে সব পক্ষকে নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে অস্ত্রবিরতি লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে।

ট্যাগস

রাশিয়া সমর্থিতদের গোলায় ইউক্রেনের দুই সেনা নিহত ও আহত ৪

আপডেট সময় ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২