ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আরব আমিরাতে উটের ‘সুন্দরী প্রতিযোগিতা’!

আরব আমিরাতে উটের ‘সুন্দরী প্রতিযোগিতা’!

আন্তর্জাতিক ডেস্ক:  আরবদের কাছে উটের কদর অনেক। সবচেয়ে সুন্দর প্রাণী হিসেবে তারা উটকে বিবেচনা করেন। তাদের মতে, ‘বেদুইনদের জন্য ঈশ্বরের উপহার’ বলে অভিহিত করে উটকে।

তারা উটকে এতোটাই ভালোবাসেন যে, প্রতিবছর আয়োজন করা হয় উটের সুন্দরী প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করে হাজার হাজার উট। এদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর উটকে।

অবাক করা বিষয় হলেও সত্যিই, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিবছর আল-ধাফরা উৎসব অনুষ্ঠিত হয়। সারা উপসাগরীয় অঞ্চল থেকে আসা ৩০ হাজারেরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়।

ক্যামেল বিউটি পেজেন্ট নামক এই উৎসবের মূল আকর্ষণ হলো উটের সৌন্দর্য বিবেচনা করা। তবে কীভাবে উটের সৌন্দর্য বিচার করা হয়?

উটের মালিক ও আল-ধাফরা আয়োজক কমিটির সদস্য আলি আল মানসুরির মতে, ‘বিচারকরা বড় মাথা, চওড়া ঘাড়, শক্ত কান, চওড়া গালে উট খুঁজে বের করেন।’

তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে উটের শরীর লম্বা হতে হবে, কুঁজ ও পিঠ বড় হতে হবে। একইসঙ্গে উটের রং ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ।’

প্রতিযোগিতা দুটি পর্যায়ে পরিচালিত হয়। একটি হালকা রঙের আসায়েল জাতের জন্য ও অন্যটি কালো চামড়ার মাজাহিমের জন্য।

উটের মালিক খামিস মোহাম্মদ আল শরী বলেন, ‘কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত একটি বিশেষ কমিটি আছে, যারা প্রতিযোগিতার বিচার করেন। তারা সব উটকে এক কলমে বসিয়ে সিদ্ধান্ত নেয়।’

তাদের মানদণ্ড পূরণকারী সেরা ১০টি উটকে বিজয়ী বলে গণ্য করা হবে। সৌন্দর্য প্রতিযোগিতায় উট জয়ী হলেও পুরস্কার ভোগ করেন মালিকরা।

পুরষ্কার হিসেবে ৭ লাখ টাকা বা ১৮-৩০ হাজার দিরহামসহ বিলাসবহুল গাড়ি পান তারা। যদিও এটা শুধু টাকার বিষয় নয়। প্রতিযোগিতায় বিজয়ী হওয়া উট-মালিক পরিবারগুলোর মধ্যে এটি একটি গর্বের বিষয়।

আল ধাফরা উৎসবে উপসাগরের বাইরে থেকেও অংশগ্রহণকারীদের আকর্ষণ করছে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি উট আছে।

এই বলিষ্ঠ প্রাণীগুলো মরুভূমির কঠোর জলবায়ুকে প্রতিহত করতে পারে। এ কারণে উটকে আরবের মূল্যবান সম্পদ হিসেবে ভাবা হয়। তারা বেদুইনদের জন্য দুধ দেয় ও পরিবহনে সাহায্য করে।

বেদুইন সংস্কৃতি উদযাপন ও প্রচারের জন্য আল-ধাফরা উৎসব এবার ৭ম বারের মতো পালিত হতে যাচ্ছে। চলতি বছরের ২২ ডিসেম্বর শুরু হবে এই উৎসব। দুই সপ্তাহ চলবে।

এই উৎসবের অংশ হিসেবে উটের দৌড়, শালুকি দৌড়, বাজপাখি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ঐতিহ্যবাহী আমিরাতি বাজারও উৎসবের অন্যতম এক আকর্ষণ।

সূত্র: গাল্ফ নিউজ

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আরব আমিরাতে উটের ‘সুন্দরী প্রতিযোগিতা’!

আপডেট সময় ০১:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১