ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নারী কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অপু বিশ্বাস

ক্রীড়া ডেস্ক:  বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে নয় বছর পর শুরু হচ্ছে নারী কাবাডি লিগ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বুধবার জাতীয় কাবাডি স্টেডিয়ামে আনসার ও জামালপুরের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। পরে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে মেঘনা স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব।

নারী কাবাডি লিগ সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ নয় বছর পর শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ৩০ নভেম্বর।

সবশেষ অনুষ্ঠিত লিগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শুধু আজাদ স্পোর্টিং ক্লাবই এবার অংশ নিচ্ছে। ১১টি দলের মধ্যে আটটিই ঢাকার বাইরের। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।

‘বাংলাদেশে নারী কাবাডি চর্চা অনেকদিন ধরে চললেও খেলার সুযোগ সীমিত। ফলে সম্ভাবনা থাকলেও পেশা হিসেবে নিতে পারছে না মেয়েরা। নতুন খেলোয়াড়ও খুব বেশি উঠে আসছে না। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা নারী কাবাডিকে এগিয়ে নিতে কিছু পরিকল্পনা নিয়েছি। তারই অংশ এই নারী লিগ। লিগে ঢাকার বাইরে থেকে আটটি দল অংশ নিচ্ছে’- জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

কুমিল্লার মেঘনা স্পোর্টিং ক্লাব, ফরিদপুর স্পোর্টিং ক্লাব, নড়াইল কাবাডি একাডেমি ও জামালপুর কাবাডি একাডেমি রয়েছে ‘ক’ গ্রুপে। বিজয় দিবস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশের সঙ্গে ‘খ’ গ্রুপে রয়েছে নারায়ণগঞ্জ কাবাডি একাডেমি, রাঙ্গামাটির নানিয়ারচর ক্রীড়া সংঘ একাডেমি, এম কে স্পোর্টিং ক্লাব ও শিকারপুর যুব কাবাডি অ্যান্ড স্পোর্টিং ক্লাব। লিগের পৃষ্ঠপোষক নাজিয়ার আইটি সলিউশ্যন।

নারী কাবাডি লিগের উদ্বোধন করবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুছ ছালাম আজাদ, নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির, ফেডারেশন সদস্য ও চিত্র নায়িকা অপু বিশ্বাস।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী কাবাডি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অপু বিশ্বাস

আপডেট সময় ১২:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১