ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় ৬ কেজি রুপাসহ সুমন আলী (২৪) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা বংকিরা গ্রামে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাসারের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি’র) ওসি আনোয়ার হোসেন জানান, দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রাম থেকে ইজিবাইকযোগে ৬ কেজি রুপা নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন সুমন।
এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল আভিযান চালিয়ে বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ওই ইজিবাইক থেকে ৬ কেজি রুপা উদ্ধার করা হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











