ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফেসবুকে প্রধানমন্ত্রী-সেতুমন্ত্রীকে কটূক্তি, গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) সকাল ও রোববার রাতে পৃথক স্থান থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার একজন জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া (পশ্চিমপাড়া) গ্রামের ধলা মিয়ার ছেলে শরিফ মিয়া (২২)। অপরজন মাদারগঞ্জ উপজেলার বাজিতেরপাড়া গ্রামের রইচ আকন্দের ছেলে মো. রিগ্যান (৩৫)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ফেসবুকের নিজের আইডিতে শরিফ মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ অভিযোগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিলক্ষিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করে একটি পোস্ট করেন।

বিষয়টি নজরে এলে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে রাতেই অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফেসবুকে প্রধানমন্ত্রী-সেতুমন্ত্রীকে কটূক্তি, গ্রেফতার ২

আপডেট সময় ০৫:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১