ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে তালেবান

আন্তর্জাতিক  ডেক্স : হঠাৎ করেই আফগানিস্তানে তৎপর হয়ে উঠেছে চীন, রাশিয়া ও পাকিস্তান। এই দেশ তিনটির বিশেষ দূত আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।

এসময় তারা দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপ প্রয়োগ করেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

একই সঙ্গে তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। জানা গেছে, তাদের এই বৈঠকের পরই জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিতে চেয়ে সংস্থাটির মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার তারিখ নির্ধারণ করে কোনো লাভ হবে না।

বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো তালেবান সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক সমর্থন পেতে উঠেপড়ে লেগেছে তালেবান সরকার। আর তাই আফগানিস্তানে নিযুক্ত চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ।

পাশাপাশি তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য জানিয়েছেন।

দেশ তিনটির কূটনীতিকরা গত ২১ ও ২২ সেপ্টেম্বর কাবুল সফর করেন। বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগস

চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে তালেবান

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১