ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মেডিকেল চেকআপের জন্য তোফায়েল আহমেদকে দিল্লি নেওয়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতি-বীদ তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টারঃ  মেডিকেল চেকআপের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান।

তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স। ডাক্তার তৌহিদুজ্জামান বলেন, ‌‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি (তোফায়েল আহমেদ) স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার অবস্থা এখন ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নতি চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে।’

দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে তোফায়েল আহমেদকে ভর্তি করা হবে বলে জানান তিনি।

এর আগে তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন বলেছিলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেওয়া হচ্ছে।’

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মেডিকেল চেকআপের জন্য তোফায়েল আহমেদকে দিল্লি নেওয়া হয়েছে

আপডেট সময় ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১