ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে শান্তিরক্ষায় নিরাপওা দিচ্ছে বাংলাদেশি সেনাবাহিনী

ডেক্স রিপোর্ট : কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মনুস্ক) যানচলাচলে নিরাপত্তা প্রদান করছে বাংলাদেশি শান্তিরক্ষীরা।

সোমবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্যা ডিআর কঙ্গো (মনুস্ক) এর নর্দান সেক্টরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (ব্যানআরডিবি)-৪ গত ৭ আগস্ট থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কনভয় স্কর্ট পরিচালনা করছে।

কঙ্গোর ইথুরী প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরি এলাকায় বিগত কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ সংঘটিত হয়। এ পরিস্থিতিতে ইথুরী প্রদেশের সম্মানিত গভর্নর সব সাধারণ জনগণের নিরাপত্তা বিধানের স্বার্থে ফোর্স কমান্ডার ও নর্দান সেক্টর কমান্ডারকে কনভয় স্কর্ট প্রদানের জন্য অনুরোধ জানান।

এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট থেকে নর্দান সেক্টরের ব্যানআরডিবি-৪ কমান্ডা হতে লুনা এবং কমান্ডা হতে মাম্বালেঙ্গা চলাচলকারী সকল যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা বিধানের নিমিত্তে কনভয় স্কর্ট পরিচালনা শুরু করে। সেই সাথে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড সংযোগ সড়কে নিরাপত্তা বিধান অব্যাহত রাখে।

দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিসহ বিদ্রোহীদের অ‌্যামবুশ উপেক্ষা করেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক যানবাহনের স্কর্ট নিয়ে কমান্ডা হতে লুনা পর্যন্ত গমনাগমন অব্যাহত রেখেছে যা সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

ট্যাগস

কঙ্গোতে শান্তিরক্ষায় নিরাপওা দিচ্ছে বাংলাদেশি সেনাবাহিনী

আপডেট সময় ০৪:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১