ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

মাদকসহ পুলিশ সদস্য গ্রেপ্তার ২

মোজাহিদ যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে ও আজম মোল্লা ঢাকা মেট্রাপলিটন পুলিশের গুলশান এলাকার কূটনৈতিক নিরাপত্তা ইউনিটে কর্মরত ছিলেন। আজম বাগেরহাটের জয়গাছি গ্রামের আবদুল জব্বার মোল্যার ছেলে ও মুজাহিদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এই দুই সদস্য শহরের মোমিননগর ভবনের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বড়ি, ফেনসিডিল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। একই সঙ্গে চাকরি থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

মাদকসহ পুলিশ সদস্য গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১