আন্তর্জাতিক ডেক্স : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কয়েকদিন আগে দেশটির সরকারি এক অনুষ্ঠানে মাথায় ব্যান্ডেজ নিয়ে অংশ নিতে দেখা যায়। এ নিয়ে সংবাদমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
ছবিতে দেখা গেছে মাথার পেছনের দিকে ডাকটিকিটের আকারের কয়েকটি ব্যান্ডেজ রয়েছে।
আমেরিকা থেকে পরিচালিত উত্তর কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় দৈনিক চোসুন ইলবো বলছে, গত ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত কোরিয়ান পিপলস আর্মির অনুষ্ঠানে অংশ নেওয়া কিম জং উনের মাথায় ব্যান্ডেজ দেখা যায়।
আর এ ব্যান্ডেজ ধরা পড়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে। প্রসঙ্গত, দেশটির সর্বোচ্চ এ নেতার স্বাস্থ্য নিয়ে কঠোর নিরাপত্তা রক্ষা করা হয়। এর আগে তার জটিল অসুস্থতার খবরও প্রকাশ হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















