ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় উদ্বোধন হলো আরটি-পিসিআর ল্যাব

স্টাফ রিপোর্টার, নওগাঁ : করোনাভাইরাস পরীক্ষায় নওগাঁয় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব সেবা চালু করা হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ল্যাবটির উদ্বোধন করেন।

মঙ্গলবার (০৩ আগস্ট) উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ার ফলে স্বল্পসময়ে নওগাঁয় করোনা রোগী শনাক্তকরণ এবং করোনা আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনা সহজ হবে।

জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস উল্লেখ করে তিনি বলেন, এ ল্যাব না থাকায় করোনা রোগী শনাক্তকরণে সমস্যা হচ্ছিল। স্যাম্পল দিতে এসে কেউ যেন অবহেলার শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে ল্যাব সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, করোনা শনাক্ত করতে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য নওগাঁ থেকে রাজশাহী, বগুড়া এমনকি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানোর ফলে ফলাফল পেতে বিলম্ব হতো।

অনেক ক্ষেত্রে সংগ্রহকৃত নমুনা নষ্ট হয়ে যাওয়ায় সঠিক ফল পেতেও অসুবিধায় পড়তেন রোগীরা। মন্ত্রী বলেন, এখন আর এ সমস্যা থাকবে না।

উল্লখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে সেটি স্থাপনের কাজ ঝুলে ছিলো।

আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেফটি ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাবটি চালু করা যাচ্ছিলো না।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজস্ব অর্থায়নে বায়োসেফটি ক্যাবিনেট কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধার এ ল্যাবে আজ থেকেই নমুনা পরীক্ষা শুরু হবে। প্রতিদিন এখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া সম্ভব হবে।

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী এর সভাপতিত্বে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মো. আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক, জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এবং বিএমএ সভাপতি ডা. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এর আগে অপর এক অনুষ্ঠানে সদর উপজেলা অডিটোরিয়ামে করোনাকালে দরিদ্র ও নিম্ন আয়ের ২৫০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় উদ্বোধন হলো আরটি-পিসিআর ল্যাব

আপডেট সময় ০৮:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১