ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শীতে নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে

আন্তর্জাতিক ডেক্স : চলতি বছরের শীতে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকারের কোভিড-১৯ বিষয়ক উপদেষ্টা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি।

তার মতে, নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার ফরাসি বিএফএম নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাতকারে তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনাভাইরাস। সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে। এসে গেছে তৃতীয় ঢেউ।

ফ্রান্স অবশ্য জানিয়েছে, তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভ্যারিয়েন্টের আগমন বার্তা জানিয়ে সতর্ক করেছেন।

তবে নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক হবে, ডেল্টার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সের মানুষকে আগের মতোই মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শীর্ষ উপদেষ্টা দেলফ্রেসির মতে, আগামী কয়েক বছরে পৃথিবীটা দু’দলে ভাগ হয়ে যাবে। এক দল- দেশ যারা টিকা পেয়েছে ও আরেক দল-যারা টিকা পায়নি। এই দুই পৃথিবীর মধ্যে সমন্বয় রেখে চলাই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শীতে নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে

আপডেট সময় ১২:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১