ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাহ আলম উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন শাহ আলম।

তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শাহ আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় এরইমধ্যে মধ্যে মামলা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় ০৫:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১