ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে বড়াল নদী থেকে মাটিভর্তি বস্তা গলায় বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রুবেল হোসেন তিরাইল গ্রামের আবু হানিফের ছেলে।

মৃত রুবেলের বড়ভাই রাজেদুল ইসলাম বলেন, আমার ভাই রাজশাহী থেকে অ্যাকাউন্টিং বিষয়ে মাস্টার্স পাস করলেও তিনি মানসিক রোগী ছিলেন। মাঝে মাঝে পাগলামি করতেন। সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি।

পরে তার ঘরে একটি কাগজে লেখা ‘আমি নদীতে আড়ের পূর্বে মরতে যাচ্ছি পানিতে ডুবে’। লেখা দেখে তাকে নদীতে গিয়ে খুঁজতে থাকি। একপর্যায়ে নদীর আড়ের পাশে পানির নিচে মাটিভর্তি বস্তা রশি দিয়ে গলায় বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়।

তবে রুবেলে মা জাহেরা বেগম ছেলের কাগজে লিখে মরতে যাওয়ার বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, সকাল ৫টার দিকে তাকে খুঁজতে গিয়ে নদীর পাশে তার পায়ের স্যান্ডেল দেখে সন্দেহ হয়, সে বুঝি মরতে গেছে।

ছেলের কোনো শত্রু ছিল না। সে মানসিক রোগী ছিল। হয়তো নিজেই আত্মহত্যা করেছে। তবে একজন মাস্টার্স পাসের ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, এখনো তা জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৬:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১