ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপচাপায় রাসেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল ছত্রাজিতপুর মিয়া পাড়ার মৃত তাইজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিল রাসেল।

দ্রুত গতির পিকআপটি রাসেলকে চাপা দিলে গুরুত্বর আহত হন তিনি। বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী জানান, ঘটনার পর স্থানীয়রা পিকআপটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও সহকারীকে আটক করার চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১